এলজিইডি’র এক উপ-সহকারী প্রকৌশলীর ঘুষিতে নাক ফেটেছে ইউপি চেয়ারম্যানের। ওই চেয়ারম্যানের নাম নজরুল ইসলাম সিকদার বাবুল (৫০)। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউপির নৌকায় নির্বাচিত চেয়ারম্যান। ঘটনার পর স্থানীয়রা ওই প্রকৌশলীকে অবরুদ্ধ করে রাখে।
ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল জানান, পেকুয়ায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে তিনি বাড়ি থেকে বের হন। দশেরঘোনা সড়কের সংস্কারকাজ চলছিল। এ সময় উপসহকারী প্রকৌশলী আবদুল আলিমের সাথে কথা হয়। ঝুঁকিপূর্ণ ব্রিজের বিষয় নিয়ে আগামী সমন্বয় সভায় তাকে আলাপ করতে একটু অনুরোধও করি। এ সময় তিনি আমার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি আমার নাকে ঘুষি মারে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্বিতা চাকমা বলেন, চট্টগ্রাম থেকে নির্বাহী প্রকৌশলী এসেছে। থানায় উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসেছি।
চেয়ারম্যানের নাক ফাটালেন প্রকৌশলী
এলজিইডি’র এক উপ-সহকারী প্রকৌশলীর ঘুষিতে নাক ফেটেছে ইউপি চেয়ারম্যানের। ওই চেয়ারম্যানের নাম নজরুল ইসলাম সিকদার বাবুল (৫০)। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউপির নৌকায় নির্বাচিত...





