কক্সবাজারের চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স শেষ বর্ষের পরীক্ষা দিতে গিয়ে আর বাড়ি ফিরেননি সাব্বির আহমদ অভি (২৬)। নিখোঁজ অভি চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘোনা গ্রামের বাসিন্দা এবং সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার সাহাবউদ্দিনের ছেলে। এ ব্যাপারে চকরিয়া থানায় জিডি করেছেন সাহাবউদ্দিন।
সাব্বির পড়ালেখার পাশাপাশি চকরিয়া পৌরশহরের বাস টার্মিনালে কুলিং কর্নার নামে একটি দোকান চালায়। সোমবার সকাল ৯টার দিকে পরীক্ষ শেষে কলেজ থেকে বের হয়ে তিনি তার কাগজের ফাইলটি বন্ধু ইসমাঈলের হাতে দেন। সেই থেকে তিনি নিখোঁজ। তার ব্যবহৃত ০১৮৭৫-৬১০৫১৮ ও ০১৬৮০-০২৮৫৯৩ মোবাইল দু’টিও ফোনও বন্ধ রয়েছে। তার গায়ের রঙ ফরসা, লম্বা ৫ ফুট ৭ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার, মুখে ছোট ছোট দাড়ি আছে। পরনে শার্ট ও প্যান্ট ছিল।
কেউ সন্ধান পেলে ০১৮৫১-৮২৮৪৭৪ নম্বরে জানাতে অনুরোধ করেছেন বাবা সাহাবউদ্দিন।