সাতক্ষীরার তালা উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলা জামায়াতের আমির মাাওলানা মফিজুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইসলাম কাটি ইউনিয়ন আমির মোশারফ হোসেন, সেক্রেটারি আজহারুল ইসলাম, কর্মপরিষদ সদস্য শেখ নুরুল ইসলাম ও নারী সদস্যা রেবেকা পারভীন।
তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, নাশকতার অভিযোগে জামায়াতের ছয় নেতা কর্মীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
অপর দিকে স্থানীয় জামায়াতের এক দায়িত্বশীল সূত্র জানায়, বুধবার রাতে তালার ইসলামকাটি ইউনিয়নের জামায়াত নেতা আমজাদ আলির বাড়িতে দাওয়াত খাওয়ার একটি অনুষ্ঠান চলছিল। সেখান থেকে পুলিশ ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের আমির মোশারফ হোসেন, সেক্রেটারি আজহারুল ইসলামসহ চাজনকে আটক করে নিয়ে যায় থানা পুলিশ।