ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ৩৫ রাউন্ড টিয়ার শেল, সিসা ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। শনিবার দুপুর ১২টা থেকে উপজেলার চরচারতলা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষ থামাতে গিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন আশুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, সংঘর্ষ চলাকালে হামলাকারীদের ঢিলের আঘাতে তিনি নিজে, সাত পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ থামলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।





