বগুড়ার নন্দীগ্রামে গণধর্ষণ মামলায় পৌর কৃষকলীগ সভাপতি আশরাফুল ইসলাম সুমনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার তাদের বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলোÑ পৌর সদরের কলেজপাড়ার আশরাফুল ইসলাম সুমন (২৬), হযরত আলী (৩৬) এবং রিধইল গ্রামের কথিত সাধু কবিরাজ শাহাদত হোসেন (৪২)। গণধর্ষণের ঘটনার সাথে কিশোর গ্যাং ও একটি সিন্ডিকেটের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত আরো কয়েকজন পলাতক রয়েছে।
নন্দীগ্রাম থানার এসআই নুর আলম বলেন, ধর্ষিতার জবানবন্দী ও গ্রেফতারকৃত তিনজনের স্বীকারোক্তি অনুযায়ী ছয়জনের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
নন্দীগ্রামে গণধর্ষণ মামলায় পৌর কৃষকলীগ সভাপতি গ্রেফতার
বগুড়ার নন্দীগ্রামে গণধর্ষণ মামলায় পৌর কৃষকলীগ সভাপতি আশরাফুল ইসলাম সুমনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার তাদের বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলোÑ পৌর...





