চুয়াডাঙ্গার জীবননগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের ভারতীয় পুটিখালি নামক বিলে গোসল করতে যেয়ে এ ঘটনা ঘটে।

নিহত শিশু জানু খাতুন (৫) হরিহরনগর গ্রামের উত্তর পাড়ার বাবুল মিয়ার মেয়ে।

উল্লেখ্য, পুটিখালী বিলটি ভারত-বাংলাদেশ সীমান্তের মাঝামাঝি হওয়ায় এটাকে ভারতীয় পুটিখালী বিল বলা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের পর এলাকার বাচ্চাদের সাথে গোসল করার জন্য পুটিখালি বিলে নামে দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে বাচ্চারা চিৎকার করতে থাকে। তাদের চিৎকার শুনে এলাকার মানুষ বিলে নেমে শিশুর সন্ধান করতে থাকে। একপর্যায়ে বিলের মধ্যে থেকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, বিলে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি।