নরসিংদীর মনোহরদীতে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৬০ বস্তা চাল কালোবাজারে বিক্রি করে এক সপ্তাহ ধরে পলাতক রয়েছেন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মতিউর রহমান মতিন। তিনি উপজেলার খিদিরপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সখী আক্তারের স্বামী এবং একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের গাজীউর রহমানের ছেলে।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাসেম বলেন, বিষয়টি চেয়ারম্যান সাহেব আমাকে জানিয়েছেন। নীতিমালা অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।