চাঁদপুরের ফরিদগঞ্জে নিজের বসতবাড়ি থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০ টায় ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাওনিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফরিদ উদ্দিন (২৮) ওই গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত হুমায়ুন ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ফরিদ উদ্দিন নিজের একতলা বিশিষ্ট বিল্ডিংয়ে একাই বসবাস করতেন। শুক্রবার দিনব্যাপী তাকে দেখতে না পেয়ে স্থানীয়রা ফরিদ উদ্দিনের বিল্ডিংয়ের জানালা দিয়ে উঁকি দিয়ে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার দেন।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্ত শেষ করেছি। এ ঘটনায় আমরা কাউকে আটক করিনি। আশা করি, দ্রুতই এ হত্যার রহস্য উদ্ঘাটন করা যাবে।





