সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে ছুইচ গেট এলাকায় ব্রিজের কোল ঘেঁষে আছে সলঙ্গা বাজারের ময়লা আবর্জনার বিশাল স্তুপ।

ময়লার ভাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে করে বেশি দুরর্ভোগে পরেছে স্থানীয় শিক্ষার্থীসহ পথচারীরা ।

রোববার সরোজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের পশ্চিম পাশ ঘেঁষে ময়লা-আবর্জনার বিশাল ভাগার রয়েছে। দিন যত যাচ্ছে রাস্তার পাশে ময়লা আবর্জনার ভাগার ততই বাড়ছে। সলঙ্গা হাটের কাচা বাজারের নষ্ট হওয়া শাকসবজি, হোটেলের বাসি-পঁচা খাবার, মুরগির নাড়িভুঁড়ি এবং বাসাবাড়ির ময়লা-আবর্জনা ও গরুর ভুঁড়িসহ সব ধরনের আবর্জনা ফেলা হচ্ছে। ফলে অল্প সময়ের মধ্যেই এগুলো পচে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। উৎকট গন্ধের ফলে ওই রাস্তার পথচারীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। কাপড় দিয়ে নাক চেপে ধরে চলাচল করতে হচ্ছে। এতে ঝুঁকির মধ্যে পড়ছে ওই এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য। এরপরও স্কুলের পাশে প্রতিদিন ময়লা ফেলা শিক্ষার্থীদের মনে চাপা ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় কোরবান আলী বলেন, বাজারে যাওয়ার ওই রাস্তা পাশে ময়লা আবর্জনা ফেলা মোটেই ঠিক হচ্ছে না। আমরা না করা সত্তেই তারা দিনের বেলায় না ফেলে রাতের আন্ধকারে ফেলে যায়। এতে ময়লা আবর্জনার দুর্গন্ধে নিঃশ্বাস নিয়ে এই রাস্তা পার হওয়া সম্ভব নয়।

সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জাকারিয়া মহমুদ বলে, ময়লা আবর্জনার দুর্গন্ধে রাস্তা পার হওয়া খুবি কষ্টের। আবার ক্লাসে ঠিক একি অবস্থা। মোট কথা আমরা স্কুলে যতখন থাকি তত সময় আমাদের দুর্গন্ধের মধ্যে কাটাতে হয়।

ভ্যানচালক মানিক মিয়া বলেন, এই রাস্তা দিয়ে যেতে চাইলে গাড়িতে উঠতে চায় না। দুর্গন্ধের ফলে বমি চলে আসে। এ রকম অবস্থা অনেক দিন থেকে চলছে। এখান দিয়ে চলাচল করা অনেক কষ্ট হচ্ছে।

সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালযয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ময়লার আবর্জনার দুর্গন্ধের ফলে আমাদের ছাত্র ছাত্রীদের ক্লাস করতে ও রাস্তায় চলাচল করতে ব্যপক সমস্যা

সলংগা হাটইজারাদার ইকবাল মন্ডল বলেন, ময়লার আবর্জনার আপসরনের জন্য আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।

উপজেলার ঘুড়কা ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, সুন্দর পরিবেশ নিশ্চিত করতে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। স্কুলের রাস্তার পাশ্বে ময়লা আবর্জনা না ফেলে এ জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।