সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বারপোতা মসজিদে ইফতারির পর মাগরিবের নামাজ চলাকালীন নামাজে বাধা দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি। মসজিদে নামাজ চলাকালীন ইমামকে টেনে তুলে বলতে থাকে, তোদের দিন শেষ, আমাদের দিন শুরু, হরে কৃষ্ণ হরে রাম। গত শুক্রবার ইফতারের পর মাগরিবের নামাজ আদায়কালে এ ঘটনা ঘটে। মসজিদে ঢুকে মুসল্লিদের নামাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশ হিন্দু সম্প্রদায়ের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
আটক ওই ব্যক্তির নাম অশোক কুমার সরকার (৪২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামের বিজবার সরকারের ছেলে।
বারপোতা মসজিদের ঈমাম মাওলানা মোহাম্মদ আবু সাঈদ জানান, ইফতারির পর মসজিদের মুসল্লিরা সবাই মাগরিবের নামাজ আদায়রত ছিলেন। দ্বিতীয় রাকাতে বৈঠকে থাকা অবস্থায় একজন হিন্দু ধর্মের লোক সামনে গিয়ে আমার দুই হাত ধরে টেনে তোলে। এরপর বলতে থাকে, তোমাদের আর সময় নাই। এরপর তাদের ধর্মের যে গানগুলো সেটা বলা শুরু করে। আমি মনে করি, এটা আমাদের মুসলমানদের বিরুদ্ধে সম্পূর্ণ ষড়যন্ত্র। বাংলাদেশে মুসলমানরা হাঙ্গামা দাঙ্গা বাধিয়ে দিচ্ছে বলে আমাদের ওপর দোষ দেয়। কিন্তু আজ আমি দেখলাম সম্পূর্ণ বিপরীত। নামাজে থাকাকালীন এটা কিভাবে করার সাহস হয়। মসজিদে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার বসা ছিলেন। আমার হাত ধরে তুলে বলে, হরে কৃষ্ণ হরে রাম। মসজিদে ঢুকে এটা বলতে কিভাবে সাহস পায় তা আমার বোধগম্য নয়।