বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীতে গোসল করার সময় পানিতে ডুবে নিখোঁজ নীরা খাতুন (১৩) ও তার ভাই জিসান (৭) এর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরিদল উপজেলার কালিতলা গ্রোয়েন বাঁধের পূর্বপাশে চরবাটিয়া গ্রামের নিকট যমুনা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে। লাশদেখতে নদী পাড়ে বহু লোক সমাগম ঘটে। সেই সাথে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে। এরপর লাশ দু’টি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।





