পাবনার সাঁথিয়ায় কিস্তির চাপ সইতে না পেরে স্বামীর সাথে অভিমান করে ইতি খাতুন (২৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামে।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে হাসানপুর গ্রামের ইকবালের মেয়ে ইতি খাতুনের বিয়ে হয় একই গ্রামের কাঠমিস্ত্রি আজিজুল হকের সাথে। বিয়ের কিছুদিন পর থেকে তার পরিবারে অভাব অনটন দেখা দেয়। একপর্যায়ে এনজিও ব্যুরো বাংলাদেশ নামে এনজিওর বনগ্রাম শাখা থেকে তিনি প্রায় ৪০ হাজার টাকা ঋণ তুলে দেন স্বামীকে। কিন্তু কিস্তি দেয়ার দিন এলেই স্বামীর সাথে ইতির ঝগড়া লেগে যায়। মাঝে মধ্যেই কিস্তির সমস্য হলেই তার বাপ-ভাইয়ের কাছ থেকে টাকা এনে কিস্তি দিতেন ইতি। ঘটনার দিন মঙ্গলবার এনজিও থেকে কিস্তি নিতে এলে কিস্তির টাকা নিয়ে স্বামীর সাথে ঝগড়া হয় তার। সবার অগোচরে নিজ ঘরের শয়ন কক্ষে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রউফ বলেন, ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে ইতির ভাই হাবিব বাদি হয়ে সাঁথিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সাঁথিয়ায় এনজিওর কিস্তি দিতে না পারায় আত্মহত্যা
পাবনার সাঁথিয়ায় কিস্তির চাপ সইতে না পেরে স্বামীর সাথে অভিমান করে ইতি খাতুন (২৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার ক্ষেতুপাড়া...





