সিরাজগঞ্জ জেলা সমিতি, গাজীপুর সোমবার নগরীর সোনারতরী কমিউনিটি সেন্টারে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এটিএম তৌহিদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সরকার মোহাম্মদ বাছেদ সিরাজী। অনুষ্ঠানে সভাপত্বি করেন সমিতির সভাপতি আব্দুস সাত্তার। ওবায়দুল ইসলাম ও নজরুল ইসলাম স্বাধীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা নূর হোসেন, কোষাধ্যক্ষ রেজাউল করীম, সহসাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন শাহীন, মহিলা সম্পাদিকা তাহমিনা রোজী প্রমুখ। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন সমিতির উপদেষ্টা হাফেজ মাওলানা শহীদুল ইসলাম তালুকদার।