জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সাতনা গ্রামে মঙ্গলবার সকালে আব্দুল্যাহ লাবিব নামে মাত্র চার বছর বয়সের এক শিশুকে শ্বাস রোধ করে হত্যা করেছে তার আপন ভাবী রিমা খাতুন (১৮)। এ ঘটনায় পুলিশ রিমা খাতুনকে আটক করেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জাহের আলীর দুই ছেলে মেস্তাউল ও লাবিব। মেস্তাউলের স্ত্রী রিমা খাতুন বিয়ের পর থেকেই শ্বশুর-শাশুড়ির সাথে বনিবনা করে খেতে পারত না। মাঝে মধ্যেই শ্বশুর-শাশুড়ির সাথে ঝগড়াবিবাদ হতো তার। বাধ্য হয়ে জাহের আলী তার বড় ছেলে মেস্তাউলকে একটি ভিন্ন বাড়ি করে দেন। সেখানেই থাকতেন মেস্তাউল ও তার স্ত্রী রিমা খাতুন।
ঘটনার দিন সকালে জাহের আলী তার বড় ছেলে মেস্তাউলকে নিয়ে মাঠে ধান কাটতে যান। এই সুযোগে পরিকল্পিতভাবে মেস্তাউলের স্ত্রী রিমা শিশু দেবরকে ভাত খাওয়ানোর লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। এরপর লাবিবকে সে শ্বাস রোধ করে হত্যা করে লাশ তার ঘরে লেপ দিয়ে ঢেকে রাখে।
এ দিকে রিমার শাশুড়ি তার শিশু ছেলেকে কোথাও না পেয়ে বড় ছেলের বাড়িতে আসেন। এখানেও না পেয়ে তিনি লাবিবকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। একপর্যায়ে তিনি লাবিবের লাশ খুঁজে পান বড় ছেলের ঘরে লেপ দিয়ে ঢেকে রাখা অবস্থায়।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, রিমা নিজেই লাবিবকে শ্বাস রোধ করে হত্যার কথা স্বীকার করেছে। এরপর তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পাঁচবিবিতে শিশু দেবরকে হত্যা ভাবী আটক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সাতনা গ্রামে মঙ্গলবার সকালে আব্দুল্যাহ লাবিব নামে মাত্র চার বছর বয়সের এক শিশুকে শ্বাস রোধ করে হত্যা করেছে তার আপন...





