দিনাজপুরের ফুলবাড়ীতে রেলে কাটা পড়ে পা হারালেন এক মহিলা। রক্তক্ষরণ অবস্থায় রেললাইনের পাশ থেকে ৪৫-৫০ বছর বয়সী মহিলাকে উদ্ধার করেন স্থানীয়রা। থানা পুলিশ জানায় তার নাম পরিচয় মেলেনি। গত সোমবার রাত ৮টায় ফুলবাড়ী রেল স্টেশনের উত্তর দিকে রেললাইনের পাশ থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র আন্তঃনগর ট্রেন ফুলবাড়ী স্টেশন থেকে পার্বতীপুর অভিমুখে ছেড়ে যাওয়ার সময় ওই মহিলা ট্রেন থেকে পড়ে গেলে তার ডান পায়ের কব্জির উপরের অংশ পর্যন্ত কাটা পড়ে। তার ডান হাতে সাদা শাঁখা পরা ছিল। এ সময় তিনি চিৎকার করলে, স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপালে পাঠান।
ফুলবাড়ী থানার ওসি আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ ওই মহিলার পরিচয় নিশ্চিতের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জিজ্ঞাসা করলে তিনি কিছুই বলতে পারেননি। ফলে তার নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
ফুলবাড়ীতে রেলে পা কাটা মহিলার পরিচয় মেলেনি
দিনাজপুরের ফুলবাড়ীতে রেলে কাটা পড়ে পা হারালেন এক মহিলা। রক্তক্ষরণ অবস্থায় রেললাইনের পাশ থেকে ৪৫-৫০ বছর বয়সী মহিলাকে উদ্ধার করেন স্থানীয়রা। থানা পুলিশ জানায় তার...





