গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা নির্বাচন অফিসে গত রোববার ভোরে আকস্মিকভাবে আগুন ধরে যায়। এ সময়ে নীচতলার গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। জানা গেছে, প্রতিদিনের মতো অফিসের কাজ শেষ করে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা অফিস তালা দিয়ে অফিস থেকে চলে যায়। রোববার ভোরে স্থানীয়রা উপজেলা মসজিদে ফজরের নামাজ পড়ে ফিরছিলেন। এ সময়ে উপজেলা সমবায় অফিসার আব্দুর রহমান ছিলেন তাদের সাথে। প্রথমে তারা ধুয়ার গন্ধ পায় এবং দেখতে পায় উপজেলা নির্বাচন অফিসের নিচতলায় আগুন ধরেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, আগুন ধরার কারণ এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তবে ইভিএম মেশিনের ব্যাটারি থেকেও আগুন লাগতে পারে।
সংবাদ পেয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ফয়জুল মোল্যা ঘটানাস্থলে আসেন। তিনি জানান, আগুনে অফিসের বেশ কিছু কাগজপত্র পুড়ে গেছে। দ্রুত আগুন নেভানোর কারণে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামাল রক্ষা পেয়েছে। আগুন লাগার কারণ অনুসন্ধান করে দেখা হবে। এটি শুধু দুর্ঘটনা কিনা।



