কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ইটভাটার ট্রাকের চালক ও দুই সহযোগীকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা করতে গেলে ইটনা থানার ওসি মামলা নেননি বলে অভিযোগ উঠেছে। তবে ওসি বলেছেন কেউ লিখিত অভিযোগ নিয়ে না আসায় মামলা নেয়া হয়নি।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ইটনা থানার চৌগাংগা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে মেসার্স ও কে এম ব্রিকসের ট্রাক চালক জহির (২৩), এবং তার দুই সহযোগী রাফি (২১) ও মাসুমকে (২১) একদল সন্ত্রাসী কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ট্রাকচালক জহিরের অবস্থা খুবই আশঙ্কাজনক।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, এ ঘটনায় কেউ আমার কাছে লিখিত অভিযোগ নিয়ে আসেননি। ঘটনাটি ওদের নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে। লিখিত অভিযোগ না পেলে কী করে মামলা নিই।





