সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে-খোদা মো: নাজির এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শাহজাদপুর উপজেলার বাড়াবিল উত্তরপাড়া গ্রামের নিহত মনিরুল হকের স্ত্রী মুক্তি খাতুন (২২) ও তার পরকীয়া প্রেমিক মো: সাইদুল ইসলাম তুষার ওরফে তুহিন (২৩)। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের মৃত মুক্তার শেখের কন্যা মুক্তি খাতুনের সাথে একই উপজেলার বাড়াবিল উত্তরপাড়া গ্রামের মো: জেলহক প্রামাণিকের ছেলে মনিরুল হকের (২৪) বিয়ে হয়। বিয়ের আগে থেকে মুক্তি খাতুনের সাথে সাইদুল ইসলাম তুষারের প্রেমের সম্পর্ক ছিল, বিয়ের পরও মুক্তি খাতুন সম্পর্ক অব্যাহত রাখেন।
বিয়ের দুই মাস পরে গত ২০১৯ সালের ৩ জুন রাতে মুক্তি তার দাদা হোসেন আলীর বাড়িতে বেড়াতে আসেন। রাতে খাওয়া-দাওয়া শেষে মুক্তি ও মনিরুল একই ঘরে ঘুমায়। ঘুমানোর আগে মুক্তি তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘরে দরজা খোলা রাখে। পূর্বপরিকল্পনা মোতাবেক মুক্তির পরকীয়া প্রেমিক সাইদুল ইসলাম তুষার ঘরে ঢুকে দুজন মিলে মনিরুল হককে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা জেলহক প্রামাণিক বাদি হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় দেয়।
সিরাজগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা...





