কুমিল্লার বুড়িচংয়ে বিআরটিসি বাসচাপায় এক কিশোর (১২) নিহত হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কোম্পানিগঞ্জ থেকে চট্টগ্রামগামী বিআরটিসির একটি বাস পারুয়ারা এলাকায় পৌঁছালে দরজায় দাঁড়িয়ে থাকা কিশোর সড়কে পড়ে যায়। এ সময় বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, দুর্ঘটনার পর পুলিশ চালকসহ বাসটিকে জব্দ করেছে।









