বরগুনার পাথরঘাটায় গাছচাপায় রুহুল আমিন (৫০) নিহত হয়েছেন।
রোববার দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন একই এলাকার মৃত আবদুল মজিদ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো: আলমগীর হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরলাঠিমারা গ্রামে নিজ বসতবাড়ির সামনে একটি গাছ কাটা হচ্ছিল। গাছ কাটা প্রায় শেষের দিকে নির্দিষ্ট ফাঁকা জায়গায় ফেলার জন্য গাছটিতে দড়ি বেঁধে টান দেন রুহুল আমিন। এ সময় রুহুল সরে যাবার আগেই গাছটি তার ওপর পড়ে।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: সাইফুল আহসান জানান, আহত অবস্থায় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে আমরা তাকে মৃত ঘোষণা করি। নিহতর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





