সাতক্ষীরা জেলার তালায় পুকুরে ডুবে রিয়াদ মোড়ল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে তালার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াদ প্রসাদপুর গ্রামের রোকন মোড়লের ছেলে ও খলিলনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, সকালে রিয়াদ মোড়ল পুকুরে গোসল করার সময় মৃগী রোগে আক্রান্ত হয়ে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান।





