সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় স্বামীর বিরুদ্ধে ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী এলাকার টেকেরহাটে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম আশরাফুন্নেছা বেগম (৩০)। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের শফিকুল গাজীর স্ত্রী।
স্থানীয়রা জানান, স্বামী শফিকুল ইসলামের নির্যাতনে আশরাফুন্নেছার মৃত্যু হয়েছে। তবে শফিকুলের পরিবার এটিকে আত্মহত্যা বলে প্রচার চালাচ্ছে। ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
গাবুরা ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার মশিউর রহমান জানান, শফিকুল গাজীর দুই স্ত্রী। দ্বিতীয় স্ত্রীর পরামর্শে সে প্রথম স্ত্রী আশরাফুন্নেছাকে চার মাসের গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেয়। এতে রাজি না হওয়ায় তাকে বেদম মারধর করে। গতকাল মঙ্গলবার ভোর রাতের দিকে প্রথমে স্ত্রীকে মারধর করে শফিকুল। ধারণা করা হচ্ছে পরে তাকে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি তদন্ত ছাড়া বলা যাবে না।
শ্যামনগরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা স্বামী আটক
সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় স্বামীর বিরুদ্ধে ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী এলাকার টেকেরহাটে এ ঘটনা ঘটে।...





