ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ইমরান খান রুবেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল সিলেট ফেঞ্চুগঞ্জ এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে খাঁটিখাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু জানান, সিলেটগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থাকে আসা দিগন্ত বাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক আরোহী নিহত হন এবং আহত হন তিনজন।





