ফরিদপুরের সালথায় দুইপক্ষের সংঘর্ষে আহত আসাদ মোল্যা (৪২) নামে আরেক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বুধবার রাত ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। আসাদ উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের হাসেম মোল্যার ছেলে। গত ৫ মে খারদিয়া গ্রামে দুইপক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন সিরাজুল ইসলাম (২৫)। তিনি স্থানীয় একটি স মিলে শ্রমিকের কাজ করতেন।