টাঙ্গাইলের ভূঞাপুরে অনুমোদনহীন মা ক্লিনিক অ্যান্ড হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতিসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পরই ক্লিনিকের মালিক, চিকিৎসক ও নার্সরা পালিয়ে গেছেন। মৃত লাইলী বেগম (৩০) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি গ্রামের আতোয়ার হোসেনের স্ত্রী। বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। জেলা স্বাস্থ্য বিভাগ ঘটনা তদন্তে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালট্যান্ট ফারহানা পারভীনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে।
ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: আল মামুন বলেন, মা ক্লিনিকে আনার পর তার উচ্চরক্তচাপ (প্রেসার) দেখা দেয়। পরে অপারেশনের আগেই বমি করার পরপরই রোগী মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, এ কাজে সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক জড়িত থাকলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, ক্লিনিক থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরই ক্লিনিকের চিকিৎসক, নার্স ও মালিকরা পালিয়ে গেছেন। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জেলা সার্জন ডা: ফজল আবুল মোহাম্মদ সাহাবুদ্দিন খান বলেন, ঘটনা তদন্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালট্যান্ট ডা: ফারহানা পারভীনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ওই ক্লিনিক পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ভূঞাপুরে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুরে অনুমোদনহীন মা ক্লিনিক অ্যান্ড হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতিসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পরই ক্লিনিকের মালিক, চিকিৎসক ও নার্সরা পালিয়ে গেছেন। মৃত লাইলী...





