বরগুনার তালতলীতে মাদরাসা থেকে হাফেজী পড়ুয়া এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ সজিব তালতলীর হেলেঞ্চাবাড়িয়া এলাকার মিজানুর রহমানের ছেলে। সে উপজেলার বগীরহাট এলাকার মোহাম্মাদীয়া হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।
পরিবার সূত্রে জানা গেছে, চার বছর ধরে সজিব বগীরহাট এলাকার মোহাম্মাদীয়া হাফিজিয়া মাদারাসায় আবাসিক থেকে হাফিজী পড়ছিল। গত ২৯ মে দুপুরের খাবার খেয়ে সে মাদরাস থেকে বের হয়ে আর ফেরেনি। পরে মাদরাসার শিক্ষক বিষয়টি পরিবারকে কাছে জানান।





