জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের এক বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে সভায় সবার সম্মতিতে নয়া দিগন্ত সংবাদদাতা হেদায়েত উল্লাহকে সভাপতি ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবুকে সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত করা হয়।
এ ছাড়াও জি এম সাফিনুর ইসলাম মেজরকে সহসভাপতি, রাজ্জাক মাহমুদকে সহসভাপতি, এস এম আশরাফুল আজমকে যুগ্ম সাধারণ সম্পাদক, রকিবুল হাসান বিদ্রোহীকে কোষাধ্যক্ষ, আফজাল শরীফকে দফতর সম্পাদক, নুরুজ্জামান খানকে সাহিত্য ও প্রচার প্রকাশনা সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন গোলাম রাব্বানী নাদিম, শাহজাহান পারভেজ শাহীন, মনিরুজ্জামান লিমন, শামীম তালুকদার, ফয়জুর রহমান, রাশেদ আলম সম্রাট, মেহেদী হাসান, রব্বানী রহমান ও আক্তার হোসেন ।





