নোয়াখালীর চাটখিলের ২ নম্বর রামনারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী ভুট্টু ও তার সহযোগী কর্তৃক ওই ইউনিয়নের এক নারীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে। এ ছাড়া ওই নারী তার বসতঘর সেমিপাকা করার কাজে বাধা দেয়ারও অভিযোগ করেছেন বর্তমান চেয়ারম্যান হারুনুর রশিদ বাহারের বিরুদ্ধে।
ভুক্তভোগী ওই নারী গত মঙ্গলবার বিকেলে চাটখিল থানায় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগপত্রে বলা হয়, ভুক্তভোগী তানিয়া আক্তার তার পুরনো টিনের ঘর ভেঙে সেমিপাকা করতে গেলে বর্তমান চেয়ারম্যান চৌকিদার পাঠিয়ে কাজ বন্ধ করে দেন। এ সুযোগে সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী ভুট্টু, তার ভাই শওকত আলী বাবুল ও তাদের সহযোগী সুমন জোরপূর্বক নির্মাণাধীন বসতঘরের জায়গা দখলেল চেষ্টা চালান।
একপর্যায়ে তারা ওই নারীকে শ্লীলতাহানির চেষ্টা ও মারধর করেন। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী নারী জানান, বর্তমান চেয়ারম্যান হারুনুর রশিদ তার বসতঘর নির্মাণকাজ বন্ধ করায় এহেন ঘটনা ঘটেছে। তিনি সরকারের কাছে ন্যায়বিচার দাবি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে সাবেক লিয়াকত আলী ভুট্টু ঘটনা সঠিক নয় বলে দাবি করেন।
বর্তমান চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, তিনি কেবল লিয়াকত আলী ভুট্টুর অভিযোগ তদন্ত করতেই চৌকিদার পাঠিয়েছিলেন। কারো বসতঘরের কাজ বন্ধ করার নির্দেশ দেননি।
এ ব্যাপারে চাটখিল থানার এসআই শাহ আলম বলেন, ঘটনার তদন্ত চলছে।
চাটখিলে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
নোয়াখালীর চাটখিলের ২ নম্বর রামনারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী ভুট্টু ও তার সহযোগী কর্তৃক ওই ইউনিয়নের এক নারীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে।...





