বরগুনা সিভিল সার্জন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম রতন জানান, সিভিল সার্জন অফিসে হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে তারা ঘটনাস্থলে এসে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা: ফজলুল হক বলেন, আমাদের অফিসের নতুন ভবনের জেনারেটর রুমে একটি কুলিং ফ্যানের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগে গত বছরের ৩০ জুলাই একই ভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। তখন করোনার ভ্যাকসিন রাখা একটি ফ্রিজ সম্পূর্ণ পুড়ে যায়।





