ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিলন নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম রগুনাথপুর মাস্টার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন পীরগঞ্জ উপজেলার পশ্চিম রগুনাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও রগুনাথপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

এদিকে স্কুলশিক্ষার্থী নিহতের প্রতিবাদে টায়ারে আগুন জ্বালিয়ে পীরগঞ্জ -হরিপুর সড়ক অবরোধ করেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম।