কক্সবাজারের পেকুয়ায় সঙ্ঘবদ্ধ মাদক কারবারিদের স্বশস্ত্র হামলায় পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার গুরুতর আহত হয়েছেন। আহত ওসিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাত ১১টায় উপজেলার উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে।
পেকুয়া থানা পুলিশ জানায়, উপকূলীয় সম্রাট শাহ আলমসহ উজানটিয়া ইউনিয়নের আরো কয়েকজন লোক মাদক বিক্রি করার খবর পেয়ে ওসি কানন সরকারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। পরে সেখান থেকে মাদক ব্যবসায়ীদের আটক করতে গেলে অতর্কিতভাবে পুলিশের ওপর সশস্ত্র হামলা করে। হামলায় পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার গুরুতর আহত হয়।
এ দিকে পুলিশের ওপর হামলার খবর পেয়ে পেকুয়া থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ওসি কানন সরকারকে উদ্ধার করে প্রথমে পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওসিকে রাত ১২টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি কাননের মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে।
পেকুয়া থানার ওসির ওপর হামলার ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান চকরিয়া-পেকুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: তৌফিকুল আলম। তিনি সাংবাদিকদের বলেন, মাদক কারবারিদের আটক করতে গেলে ওসির ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান জোরদার করা হয়েছে ।
পেকুয়া থানার ওসি মো: ফরহাদ আলী সাংবাদিকদের জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের আসামি করে পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে।
পেকুয়ায় মাদক কারবারিদের হামলায় ওসি জখম
কক্সবাজারের পেকুয়ায় সঙ্ঘবদ্ধ মাদক কারবারিদের স্বশস্ত্র হামলায় পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার গুরুতর আহত হয়েছেন। আহত ওসিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা...





