বরগুনায় ধর্ষণের শিকার এক স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা না করেই প্রতিবেদন দেয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত চিকিৎসক ফারহানা ইয়াসমিন লিয়া বরগুনা জেনারেল হাসপাতালের সহকারী সার্জন। তার বিরুদ্ধে সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন ভিকটিম।
ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য আমতলী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। এর আগে ১৯ মে ভিকটিমের বাবা বাদি হয়ে জেলার আমতলীর কলাগাছিয়া গ্রামের বাসিন্দা স্থানীয় ফারুক হাওলাদারের ছেলে রুবেল হাওলাদারের বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি ধর্ষণ মামলা করেন।