নাটোরের নলডাঙ্গা উপজেলার সমসখলসী হিন্দুপাড়া গ্রামে মহানবী হজরত মোহাম্মদ সা:কে নিয়ে কটূক্তি করার অভিযোগে প্রদীপ ওরফে কমল (৩১) নামে এক হিন্দু যুবককে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় সমসখলসী হিন্দুপাড়া গ্রামের একটি চায়ের দোকানে বসে মহানবী হজরত মোহাম্মদ সা:-কে নিয়ে কটূক্তি করায় বিক্ষুব্ধ হয়ে পড়ে গ্রামবাসী। এই ঘটনার পর থেকে পলাতক ছিল প্রদীপ। পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক প্রদীপ ওই গ্রামের কালাচানের ছেলে।
নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সমসখলসী গ্রামের হিন্দু পাড়ায় চঞ্চলের চায়ের দোকানে বসে প্রদীপসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এসময় তাদের মধ্যে মহানবী হজরত মোহাম্মদ সা:-কে নিয়ে ভারতের বিজিপি নেত্রীর কটূক্তি করা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে প্রদীপ ভারতের বিজিপি নেত্রী নূপুর শর্মা যা বলেছেন তা সঠিক বলেছেন বলে মন্তব্য করেন। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ঘটনা ছড়িয়ে পড়লে পুরো গ্রামজুড়ে উত্তেজনা দেখা দেয়। ঘটনার পরপরই প্রদীপ গা ঢাকা দিলে গ্রামজুড়ে উত্তেজনা বিরাজ করতে থাকে। শনিবার অভিযান চালিয়ে প্রদীপকে আটক করার পর এলাকার পরিবেশ শান্ত হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
মহানবী সা:-কে কটূক্তির অভিযোগে নলডাঙ্গায় যুবক আটক
নাটোরের নলডাঙ্গা উপজেলার সমসখলসী হিন্দুপাড়া গ্রামে মহানবী হজরত মোহাম্মদ সা:কে নিয়ে কটূক্তি করার অভিযোগে প্রদীপ ওরফে কমল (৩১) নামে এক হিন্দু যুবককে আটক করেছে পুলিশ।...





