কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সদ্যবিজয়ী জামায়াত সমর্থিত দুই কাউন্সিলরসহ মোট আটজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আতাব উল্লাহ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেনÑ নগরীর ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো: একরাম হোসেন, বিষ্ণপুর মুন্সেফ কোয়ার্টার এলাকার বাসিন্দা ও ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো: গোলাম কিবরিয়া, শুভপুর এলাকার বাসিন্দা ও ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা আমির হোসেন ফয়েজী, মো: রাসেল, মফিজুল ইসলাম, মান্নান মিয়া ও শুভপুর এলাকার নজির আহমেদ।
কুমিল্লায় জামায়াত সমর্থিত নবনির্বাচিত দুই কাউন্সিলর কারাগারে
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সদ্যবিজয়ী জামায়াত সমর্থিত দুই কাউন্সিলরসহ মোট আটজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর আমলি আদালতে হাজির...





