দিনাজপুরের বিরামপুর ছোট শাখা যমুনা নদীতে গোসল করতে নেমে রাব্বী (২০) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
বুধবার বিকেল ৩টায় গোসলের উদ্দেশে পৌর শহরের পশুহাট সংলগ্ন কাঠের ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হন ওই শ্রমিক।
নিখোঁজ রাব্বীর বাড়ী নীলফামারী জেলার মিলন পল্লীতে। তিনি বিরামপুর পদ্মকলি সুইটস-এ শ্রমিক হিসেবে কাজ করতেন।
এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করছেন। তবে স্থানীয়দের মধ্যে অনেকে নদীতে নেমে নিখোঁজ ওই ব্যক্তিকে খোঁজাখুঁজি করছেন।





