দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ফয়সাল হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ হোসেন (১৭) নামের আরো এক যুবক আহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেলডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল পাশের নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। আহত সাজ্জাদ একই গ্রামের হেলাল হোসেনের ছেলে। তিনি বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, মোটরসাইকেল ও অটোরিকশা তারা নিয়ে গেছে। নিহতের পরিবার সাধারণ ডায়েরি (জিডি) করলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করবেন বলেও জানান তিনি।