নওগাঁর মান্দায় বজ্রপাতে জমসেদ আলী (৪০) ও জেহের আলী (৭০) নামে দুই কৃষক নিহত হয়েছেন। এ সময় তহিদুল ইসলাম (৭০) নামে আরো এক বৃদ্ধ কৃষক আহত হন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দ মাইল এলাকায় বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহত ও আহতরা তেঁতুলিয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফসলের মাঠ থেকে পাকা রাস্তায় ওঠার পরপরই বজ্রপাত হলে ঘটনাস্থলেই জমসেদ আলী ও জেহের আলী নিহত হন। আহত তহিদুল ইসলামকে উদ্ধার করে সাবাইহাট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেয়া হয়।