নাটোর পৌরসভায় ২০২২-২৩ অর্থবছরের ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র উমা চৌধুরী জলি। প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৬০ কোটি ১২ লাখ ৫১ হাজার ৪০০ টাকা। সোমবার পৌরসভার মিলানায়তনে নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক, প্রধান নির্বাহী মীর্জা মোহাম্মদ সালাউদ্দীন ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের উপস্থিতিতে তিনি এ বাজেট ঘোষণা করেন।