টাঙ্গাইলে উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)। গতকাল শনিবার এসআরডিআই-এর টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের হল রুমে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন মৃত্তিকা গবেষণা ও গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্পের পরিচালক ড. মো: আব্দুল বারী।
‘মৃত্তিকা গবেষণা ও গবেষণা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় উপজেলা ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকার ওপর এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী দিনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন এসআরডিআই ঢাকার ফিল্ড সার্ভিসেস উইংয়ের পরিচালক কৃষিবিদ মো: লিয়াকত হোসেন। সভাপতিত্ব করেন এসআরডিআই টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ উৎপল কুমার। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা দুলাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এসআরডিআই টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোহসানা আক্তার।
টাঙ্গাইলের পাঁচটি উপজেলার ৫০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। আগামী বুধবার শেষ হবে এই প্রশিক্ষণের।





