টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে জাবের খান (২৪) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। শনিবার রাতে ঢাকা সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শনিবার বিকেলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে বিয়ারামরুয়া এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত জাবের খান কালিহাতী উপজেলার খড়শিলা গ্রামের আইয়ুব খানের ছেলে। তিনি বঙ্গবন্ধু রেল সেতুর কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন কোম্পানিতে সাইড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।





