ভোলার মনপুরায় শ্রেণিকক্ষে শিক্ষিকা ধর্ষণের অভিযোগসহ একাধিক ধর্ষণ মামলার পলাতক আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এনাম হাওলাদারকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের খাতায় এ ছাত্রলীগ নেতা পলাতক থাকলেও রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় ছিল তার অবাধ বিচরণ। অবশেষে দীর্ঘ চার বছর পর সে আটক হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণ সাকুচিয়ার জনতা বাজার এলাকা থেকে তাকে আটক করে। পরে বেলা ২টায় আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে পাঠানো হয়।