ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কোনাবাড়ী গ্রামে যুবক তাইজুদ্দিন (২২) হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেলাল উদ্দিন এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- অহিদ মিয়া (৩৮), মোবারক হোসেন (৩৬) ও মজনু মিয়া (২৬)। তারা সবাই ত্রিশাল উপজেলার কোনাবাড়ী ও সাখুয়া গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে আসামি মোবারক হোসেন পলাতক রয়েছে। তবে অপর দুই আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।
২০১২ সালের ১১ আগস্ট ত্রিশালের কোনাবাড়ী নদীরপাড় এলাকা থেকে তাইজুদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তী সময়ে নিহতের বাবা নূরুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।





