নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ শীতলক্ষ্যা নদীর তীরে গরুর হাটে ইজারাদার মোতালেবের বাহিনী কর্তৃক জোরপূর্বক ট্রলার থেকে গরু নামানোর সময় সামনে থেকে আসা একটি ট্রলার ডুবি ও গরুর বেপারিদের মারধরের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ইজারাকৃত ২৪ নম্বর ওয়ার্ড কাইতাখালি গোলন্দাজ সাহেবের পশুর হাটের ইজারাদার মোতালেবের বাহিনীর সদস্য রশিদ, মাবুল শিকদারের ছেলে অনিল শিকদার, মন্নান শিকদারসহ বাহিনী গরুর বেপারিদের মারধর করে জোরপূর্বক গরু নামাতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে একটি ট্রলার পুরোপুরি ডুবে যায়।