চুয়াডাঙ্গায় খুলনাগামী রুপসা ট্রেনে কাটা পড়ে অদ্বৈত কুমার সাহা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ২টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত কুমার সাহা ঝিনাইদহ পৌর এলাকার মৃত জগন্নাথ সাহার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মোঃ রুহুল আমীন বলেন, দ্বিখণ্ডিত লাশ রাতেই উদ্ধার করে ফাঁড়ি পুলিশ। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ মাসুদ রানা বলেন, কুমার সাহা তিনদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর গতরাতে তার দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়।