মুন্সীগঞ্জে অতিরিক্ত যাত্রী নিয়ে পরিবেশ দুষণের অপরাধে দুটি বাসকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী।

রোববার দুপুরে ভবেরচর স্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যাত্রীসেবা বিভিন্ন বাসে অভিযান চালানো হয়। এ সময় দুটি বাসকে জরিমানার আওতায় আনা হয়েছে।

ঈদুল আযহা উপলক্ষে ঢাকায় ফেরত গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন করার অপরাধে রয়েল কোসের ড্রাইভারকে ২০০০ টাকা ও মায়ামী বাসের কালো ধোঁয়ার মাধ্যমে পরিবেশ দুষণের অপরাধে ড্রাইভারকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে।

ভাড়া আদায় ও যাত্রীদের হয়রানি লাঘবে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানানো হয়। এ সময় গজারিয়া হাইওয়ে পুলিশ সার্বিক সহযোগিতা করেন।