জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দহতপুর এলাকার দু’টি পুকুরে মঙ্গলবার রাতের কোনো এক সময় বিষ প্রয়োগে ২৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুষ্কৃতকারীরা।
পাঁচবিবি থানায় অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে উপজেলার ধুরইল গ্রামের ইলিয়াছ হোসেন দহতপুর গ্রামের প্রায় চার বিঘার দু’টি পুকুর লিজ নেন। পুকুর দু’টিতে প্রায় ১১ লাখ টাকার শিং, টেংরা ও বাইলা প্রজাতির মাছ ছাড়েন। সেই মাছের বিক্রয়মূল্য উঠেছিল ২৫ লক্ষাধিক টাকা। রাতের কোনো এক সময় কে বা কারা শত্রুতামূলক বিষ প্রয়োগ করে। বুধবার সকালে মাছের খাবার দিতে গিয়ে মাছ ভাসতে দেখে তিনি স্থানীয় কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মণ্ডলকে জানান।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, তিনি অভিযোগ পেয়েছেন।
পাঁচবিবিতে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দহতপুর এলাকার দু’টি পুকুরে মঙ্গলবার রাতের কোনো এক সময় বিষ প্রয়োগে ২৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুষ্কৃতকারীরা।পাঁচবিবি থানায় অভিযোগ সূত্রে জানা...





