টাঙ্গাইলের ভূঞাপুর বাজার উন্নয়ন সমবায় মার্কেটিং সোসাইটি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির লিটন ছাতা প্রতীকে ৫০১ ভোট পেয়ে সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরজু মাছ প্রতীকে ৪৩০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ১২০১ জন ভোটারের মধ্যে ১১৫৯ জন ভোট দেন। সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও ছয়টি সদস্য পদে লড়াই হয়।
নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি আব্দুস সালাম সরকার, সদস্য পদে মোহাম্মদ ইবরাহীম খলিল, আমিনুল ইসলাম, খাইরুল ইসলাম, হাবিবুর রহমান তালুকদার সম্রাট, আব্দুল আলীম ও আপেল।