ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশ সাজাপ্রাপ্ত ও দশটি লাল কালির ওয়ারেন্টভুক্ত মামলার আসামি মতিউর রহমান মাসুদকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ২টার সময় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকা হতে গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা।

গ্রেফতারকৃত মতিউর রহমান মাসুদ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের পঞ্চায়েত পাড়া গ্রামের মৃত মোত্তালেব আলুর ছেলে।

অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় শনিবার দিবাগত রাত ২টার সময় বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘ দিন যাবত পলাতক আসামি মো: মতিউর রহমানকে ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকা হতে গ্রেফতার করা
হয়।

তিনি আরো বলেন, মতিউর রহমান মাসুদকে গ্রেফতার করতে
বিভিন্ন সময় একাধিক অভিযান চালিয়ে ব্যর্থ হয় পুলিশ। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাকে গ্রেফতার করে রুহিয়া থানা পুলিশ। তার বিরুদ্ধে এক বছরের সাজাসহ লাল কালির ওয়ারেন্টভুক্ত মামলা রয়েছে।