টাঙ্গাইলের নাগরপুরে ১০ বছরের শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুরে উপজেলার বেকড়া ইউনিয়ন বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষণকারী ওই বাজারের মুদি দোকানি মৃত জিতেন্দ্র চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ দাস (৫৫)। তার বিরুদ্ধে মেয়েটির বাবা বাদি হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।
নাগরপুর থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ভিকটিমের মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। কৃষ্ণ দাসকে গ্রেফতারে অভিযান চলছে। দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।