বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এ বছর হবে পরিবর্তনের বছর। এ বছর বর্তমান সরকারের শেষ বছর। এ বছর নতুন একটি পতাকা উড়বে। যে পতাকা সাম্যের পতাকা। আপনার পিতাও রাষ্ট্রপতি ছিলেন। তারেক রহমানের পিতাও রাষ্ট্রপতি ছিলেন। আপনার মাতা গৃহিণী ছিলেন। তারেক সাহেবের মাতা কিন্তু এ দেশের তিন বারের প্রধানমন্ত্রী। তারেক রহমান তো যোগ্য মায়ের যোগ্য সন্তান। আমরা তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেব।
গতকাল শনিবার বিদ্যুৎ ও জ্বালানি খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর সেন্টু, আতাউর রহমান মুকুল, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, অ্যাডভোকেট জাকির হোসেন, আবু আল ইউসুফ খান টিপুসহ বিএনপি নেতারা বক্তব্য রাখেন।
শামসুজ্জামান খান দুদু বলেন, প্রথমে সেনাবাহিনীর ঘাড়ে চেপে এসেছিলেন, দ্বিতীয়বার তো ইলেকশনই হয়নি। ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে নির্বাচিত হলেন। ২০১৮ সালে নির্বাচনের পর এমপি সাহেবের বউ, ছেলেরা প্রতিবেশীরা যদি তার দিকে তাকিয়ে একটু হাসে তাহলেই সে ভাবে হয়তো আমার চুরি ধরা পড়ে গেছে, সবাই জেনে গেছে। এই এমপিদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বছর বর্তমান সরকারের শেষ বছর : দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এ বছর হবে পরিবর্তনের বছর। এ বছর বর্তমান সরকারের শেষ বছর। এ বছর নতুন একটি পতাকা উড়বে। যে পতাকা...





